
এ জেড আমিনুজ্জামান রিপন:

মে দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যথাযথ মর্যাদায় মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবসটি আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে পালন পালন করা হয়।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম তারেক সুলতান- এর সভাপতিত্বে মে দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহরিয়া আহমেদ, ফারদীন খান প্রিন্স, এ কে এম ফাইজুল বারী. গোপালগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এর মাহবুবুর কুতুবউদ্দিন রহমান, মহাব্যবস্থাপক জেকে পলিমার মো. কুতুব উদ্দিনসহ আরো অনেকে।