সচিবালয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় সভা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার ;

সচিবালয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় সভা।
সচিবালয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় সভা।

দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

বৈঠকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে উপস্থিত সাংবাদিক নেতারা শিক্ষা খাতের উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এ সময় বাংলা নিউজ টিভির চেয়ারম্যান ও জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মামুন রেজা এবং চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান, দৈনিক ঢাকা সময় পত্রিকার সম্পাদক ও সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শাহীন প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সাংবাদিক মাহমুদুল আলম পরশ।

বৈঠকে দেশের শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ, মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নৈতিকতা এবং ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতির বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে। বক্তারা মনে করেন, দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী ও অনুসন্ধানী সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তারা মত দেন।

সাক্ষাৎ শেষে শিক্ষা খাতের উন্নয়ন ও গণমাধ্যমের অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।