
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহর ও আশপাশের এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশা পাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে বলছে, অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।