গোপালগঞ্জে নানা আয়োজনরে মধ্য দিয়ে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

শান্তা মজুমদার, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে নানা আয়োজনরে মধ্য দিয়ে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
গোপালগঞ্জে নানা আয়োজনরে মধ্য দিয়ে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

গোপালগঞ্জে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি ২৬ বছর শেষে করে ২৭ বছরে পদার্পণ করছে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ) দুপুর ১২টায় প্রেসক্লাব, গোপালগঞ্জের কনফারেন্স রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপনের কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে আলোচনা সভা শেষ করে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি প্রেস ক্লাব চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভার সঞ্চালনা করেন, সময় টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী। সভাপতিত্ব করেন, একুশে টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি রায়হান মুন্সী জসিম।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জার্নালিস্ট প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরীর হাসান মাহামুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, সম্পাদক ও প্রকাশক এ জেড আমিনুজ্জামান রিপন, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সেলিম রেজা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক পলাশ সিকদার সহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।