গোপালগঞ্জ জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ  কমিটি বিলুপ্ত ঘোষণা।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ  কমিটি বিলুপ্ত ঘোষণা।
জাতীয়তাবাদী_ছাত্রদলের_লোগো ও ঘোষণা পত্র।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিচের ইউনিটগুলোর বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (১১ই এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।
গোপালগঞ্জ জেলা শাখা, ইডেন মহিলা কলেজ শাখা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা, ঢাকা মেডিকেল কলেজ শাখা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ও ঢাকা ডেন্টাল কলেজ শাখা।
খুব শীঘ্রই এই ইউনিটগুলোতে নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।