গোপালগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এমডি নাঈম, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ” প্রতিপাদ্যে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১ টা৩০ মিনিটে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি সিভিল সার্জন অফিসের সামনে থেকে বের হয়ে গোপালগঞ্জ ২৫০ বেড চত্বর এলাকা প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সিভিল সার্জন৷ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশষ্ঠ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস,
এ সময় আরো উপস্থিত ছিলেন, আরএমও ডা. দিবাকর বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নিশাত তাসনিমসহ সংস্লস্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।