গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

কোটালীপাড়া, (গোপালগঞ্জ) প্রতিবেদক :

মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কাঁঠি গ্রামে ৭ নং ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়েজন করা হয়।

গতকাল শনিবার (৪ এপ্রিল) আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রিয়াদ মাহমুদ (পিপিএম) ভারপ্রাপ্ত কর্মকর্তা কোটালীপাড়া থানা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক কোটালীপাড়া থানা বিএনপি মানিকুজ্জামান হাওলাদার, মো. সাদ্দাম হোসেন খান, সাব- ইন্সপেক্টর  কোটালীপাড়া থানা, হান্নান মুন্সী বিশিষ্ট সমাজ সেবক- ও শিক্ষানুরাগী, আনোয়ার হোসোন।

্এ সময় আরো উপস্থিত ছিলেন কতুল্লাহ সহ এলাকার আরো অনেক বিশিষ্টজন।

মানিকুজ্জামান হাওলাদার বলেন, মাদককে না বলুন, জিবনকে ভালোবাসুন, এই মাদক যুব সমাজকে এমনভাবে গ্রাস করেছে যা সমাজে মাথা নত করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই, এই কাঁঠি গ্রাম থেকেই মাদক বিরোধী আন্দোলনের যাত্রা শুরু হবে। তাই আমরা সবাই মাদকের বিরুদ্ধে সচেতন হই, যাতে যুব সমাজটা মাদকের পথে ভবিষ্যতে ধাবিত না হতে পারে। আর যদি কেউ মাদককে কেন্দ্র করে আমার গ্রামের কোনো ছেলে থানায় ধরা পড়ে, তাহলে তার জন্য কোনো  সুপারিশ এর জন্য যাবো না। বরং পুলিশকে আরো
সহযোগিতা করবো।

এ বিষয়ে সাব-ইন্সপেক্টর  সাদ্দাম হোসেন খান বলেন, মাদক এমন একটি মরণ ব্যাধি যা পুরো পরিবারটাই ধ্বংস করে দেয়। তিনি বলেন, আপনারা গ্রামবাসী যদি পুলিশকে সহযোগিতা করেন তাহলে একটি সুন্দর মাদক মুক্ত সমাজ গড়তে পারবো।

প্রধান অতিথি রিয়াদ মাহমুদ বলেন, আমাদের লক্ষ্যে থাকবে মাদককে কিভাবে নির্মূল করা যায়। প্রতিটি পরিবারকে দায়িত্ব নিতে হবে মাদকের বিরুদ্ধে। শুধু তাই নয় নয়, ৭ নং ওয়ার্ড থেকে মাদক বিরোধী অভিযানের অগ্রযাত্রা শুরু, আপনারা আমাদের চব্বিশ ঘন্টা পুলিশ সার্ভিস এর নাম্বার নিয়ে নেন, তথ্যদাতার নাম পরিচয় গোপন রেখে চব্বিশ ঘণ্টাই পুলিশ আপনার ডাকে সাড়া দেবে, আপনাদের সহযোগিতা পেলে অনায়াসে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এই বক্তব্যে কাঁঠি গ্রামবাসী ব্যাপকভাবে সাড়া দিয়েছে।