
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক :

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুম’নামাজের শেষে পৌরসভা ৯ নং ওয়ার্ডের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা কুরপালা রোডস্থ ঘাঘরকান্দা আহলে হাদিস জামে মসজিদ এর নিকট মাদক বিরোধী স্লোগানে সমবেত হন।
এ সময় এলাকাবাসীর একটাই দ্বাবী, মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং সবার মুখে একটাই স্লোগান “মাদককে না বলুন”এসময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর বিএনপি’র সহ- সভাপতি জনাব আবুল খায়ের শেখ। কোটালীপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-১ জনাব সোলাইমান শেখ। কোটালীপাড়া পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ
সম্পাদক-১ জনাব আব্দুল হাকিম খলিফা। আরো উপস্থিত ছিলেন ঘাঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফেরদৌস শেখ ও দিদারুল ইসলাম হাওলাদার। জনাব আবুল খায়ের শেখ বলেন বর্তমানে মানব সমাজ সভ্যতায় বাস করে এই সমাজের প্রত্যেকটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন মাদক সমাজের একটি ঘৃণিত শব্দ, তাই মাদকের বিরুদ্ধে এগিয়ে আসুন আমরা সম্মিলিত ভাবে মাদক-নামের শব্দটি সমাজ থেকে মুছে ফেলি। জনাব সোলাইমান শেখ বলেন মাদক শুধু ঘৃণিত শব্দই নয় মাদক আমার আপনার সন্তান ধ্বংসের আরেকটি নাম, এই মাদক সেবনের জন্য অনেকেরই সন্তান নিজ ঘর থেকে বাহির পর্যন্ত চুরি থেকে ছিনতাই এর মতো পেশায় জড়িত হয়ে গেছে, আগামীতে না জানি আরো কত মায়ের সন্তান এরকম হতে পারে। অতএব কোন প্রকার সুযোগ আর দেয়া যাবেনা, প্রত্যেকটি সচেতন মানুষের প্রতি আমি অনুরোধ জানাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মুখর স্লোগান তুলতে হবে “মাদককে না বলুন”। জনাব আব্দুল হাকিম বক্তব্যে বলেন মাদক যে সেবন করে সে একাই ধ্বংস হয় না তার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায় কারণ একটি মাদকাসক্ত ছেলের জন্য বাবা, মা সমাজে দাঁড়াতে পারেনা। এমনকি প্রতিটি পাড়ায় অলিতে গলিতে মাদকাসক্তি’র প্রভাব বিস্তার করে, এজন্যই সবাই আমরা “মাদককে না বলি” আমরা ৯ নং ওয়ার্ডের সকল বাসিন্দারা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং পাড়ার মধ্যে আনাচে কানাচে যদি নজর রাখি তাহলে আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়তে পারবো। পরবর্তী র্যালি আকারে মাদক বিরোধী স্লোগান দিয়ে আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ হইতে ঘাঘর বাজার প্রদক্ষিণ করে কোটালীপাড়া থানা গেটে এসে শেষ হয়।