ভর্তি পরীক্ষার্থীদের পাশে গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদ।

ফাহিম আহমেদ, স্টাফ রিপোর্টার :

ভর্তি পরীক্ষার্থীদের পাশে গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের পাশে দাড়িয়েছে গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদ। তারা ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার পানি,স্যালাইন,কলম ও টিস্যু বিতরণ করেন।এছাড়াও হেল্প ডেস্ক এর মাধ্যমে তথ্য সহায়তা প্রদান করেন।
আজ শুক্রবার (৩রা এপ্রিল,২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিক্যাল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন।
চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।