১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ।

শেখ ফরিদ আহমেদ, বিশেষ প্রতিবেদক :

১৫০০ লিটার পেট্রোল মজুদ করায় গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা ও তেল বিক্রির নির্দেশ।
গোপালগঞ্জের পাহাড়িয়া, ১৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুত করার অপরাধে ‘গঙ্গা মটরস’ নামক একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৮ মার্চ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।
জানা গেছে, পাচুড়িয়া বাজারে অবস্থিত গঙ্গা মটরস নামের ওই প্রতিষ্ঠানে জননিরাপত্তা বিঘ্নিত করে এবং অধিক মুনাফার আশায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে হানা দেয় এবং অবৈধভাবে রাখা ১৫০০ লিটার পেট্রোল জব্দ করে। আইন অমান্য করে এই বিপুল পরিমাণ তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।