
আবু বকর সিদ্দক, কুমিল্লা জেলা প্রতিবেদক :

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।
জানা যায়, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে। ঈদের পরদিন থেকে সব ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করে। যেহেতু ঈদের দিন রাতে দুর্ঘটনা ঘটেছে, সেহেতু কোথাও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন আটকে থাকার ঘটনা ঘটেনি। ঢাকা এবং চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী যে-সব ট্রেন ছাড়বে; চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি পদুয়ার বাজার রেলক্রসিংয়ে পৌঁছানোর পর ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।