
ঝালকাঠি জেলা প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ক্রাইম নিউজের ঝালকাঠি জেলা ব্যুরো চিফ, বিশিষ্ট সাংবাদিক মাহফুজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর, যা আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সমানভাবে ছড়িয়ে পড়ে, এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদের শিক্ষা আমাদের সেই পথেই চলার অনুপ্রেরণা জোগায়।”
মাহফুজুর রহমান সবার সু-স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ পরিবার-পরিজনসহ নিরাপদে উদ্যাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, সাংবাদিক মাহফুজুর রহমান ঝালকাঠি জেলার নলছিটি থানার কুলকাঠি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।