মানবসেবায় এগিয়ে গোবিপ্রবী শ্রী শ্রী হরি গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ।

বাধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

মানবসেবায় এগিয়ে গোবিপ্রবী শ্রী শ্রী হরি গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শ্রী শ্রী হরি গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, প্রতিবছর ওড়াকান্দির বারুনী স্নান ও মহা বারুনী মেলা উপলক্ষে বিনামূল্য চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। ২০১৭ সালে প্রতিষ্ঠাকালীন সভাপতি নিউটন মজুমদারের উদ্যোগে প্রথমবারের মতন ওড়াকান্দি বারুনী মেলায় চিকিৎসাসেবা প্রদান কাজ শুরু হয়। এ যাত্রার চলমান অগ্রগতি দেখা যায় দৃঢ় প্রত্যয়ের সাথে, এ বছর বারুনী মেলায় তীর্থযাত্রীদের আগমন উপলক্ষে প্রাথমিক চিকিৎসাসেবা, জল, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী বিনামূল্যে প্রদান করছেন গোবিপ্রবীর এক দল শিক্ষার্থী। এ বছর এই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন শ্রী শ্রী হরি গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি শ্রীবাস বালা ও সাধারণ সম্পাদক বলরাম তালুকদার ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপন, যুগ্ম সাধারণ সম্পাদক অপু বর, কোশাধ্যক্ষ সৌরভ বৈরাগী সহ সাধারণ সদস্যমণ্ডলী। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, মানবসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে তারা এই কাজ করে আসছেন, প্রতিবছর তারা এভাবে সেবা মানুষকে পৌঁছে দিতে চান। হাজার হাজার মানুষ তাদের থেকে এই সেবা গ্রহণ করেন।
তীর্থযাত্রীরা জানান, যে কোনও প্রয়োজনে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার ব্যবস্থা করা অত্যন্ত মানবতার কাজ, এ নিয়ে তারা সন্তুষ্ট।