গোপালগঞ্জের ওড়াকান্দি বিশ্রামস্থল বিস্তর করার পরেও নেই স্বস্তি।

বাধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

গোপালগঞ্জের ওড়াকান্দি বিশ্রামস্থল বিস্তর করার পরেও নেই স্বস্তি।
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে যে বারুনী স্নান ও মহামেলা অনুষ্ঠিত হয়, সারা দেশ থেকে ভক্তবৃন্দের আগমন এ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে, কিন্তু বিশ্রাম নেয়ার জায়গার অভাব লক্ষ্য করা যায়। বিগত কয়েক বছর যাবৎ দুটি বিস্তর মেলার মাঠ থাকার কারণে ভক্তবৃন্দের থাকার জায়গার তীব্র সংকট দেখা গিয়েছে, বিশ্রামস্থলের অভাব দূরীকরণে প্রশাসন ও ঠাকুরবাড়ির প্রবীণ বংশধরদের উদ্যোগে ওড়াকান্দি উচ্চবিদ্যালয়ের সম্মুখ মাঠটি মেলার পরিবর্তে বিশ্রামস্থলে পরিণত করা হয়। তবুও অন্তত অর্ধ সহস্র মানুষকে পুকুরের পাড় সও নানা অস্বাস্থ্যকর জায়গায় রাতের অন্ধকারে বিশ্রাম নিতে দেখা যায়। মাথার উপরের ছাদহীনা মানুষগুলো বেছে নিয়েছেন পুকুর পাড়, যেখানে সাপে কাটার ভয়, ঝড়ে বীভৎস প্রকৃতির রূপ। এক তীর্থযাত্রী জানান, অনেক দূর থেকে এসে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই সংকটে মাথা গুঁজার ঠাঁই পেয়েই তারা খুশি, কিন্তু পরবর্তীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বিশ্রামস্থলে তারা মাথা গোঁজার ঠাঁই পেতে চান।