গোপালগঞ্জে খালের বর্জ্য পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত।

এমডি নাঈম, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে খালের বর্জ্য পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত।
ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে খালের বর্জ্য অপসারণ, মশক নিধন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান এর নেতৃত্বে, শহরের হেলিপ্যাড ও মার্কাজ মসজিদ সংলগ্ন খালের বর্জ্য অপসারণ এবং হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফগার মেশিন দিয়ে স্প্রে করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও এ সকল কার্যক্রম সফল করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ।