
টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) প্রতিবেদক :

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া বাজার সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গোলচত্বরে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর হয়।
আজ শনিবার (১৪ই মার্চ) বিকালে একটি মটরসাইকেলে ৩ জন আরোহী সহ সিঙ্গিপাড়া বাজারের নিয়ন্ত্রণ হারিয়ে (টুঙ্গিপাড়া-ঘোনাপাড়া) মহাসড়কের গোলচত্বরে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা অন্য ২ জন আরোহী গুরুতর আহত হন।
নিহত আরোহীর সাজেদুল (২২) টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা পূর্ব পাড়ার হায়দার মোল্লার ছেলে বলে প্রাথমিক সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি এ্যাপাসি আরটিআর মোটর সাইকেলে তিনজন আরোহী ছিলো। বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ সিঙ্গিপাড়া বাসস্ট্যান্ডের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরেরে সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা সৃষ্টি হয়।