ফরিদপুরে এনসিপির বিভাগীয় ইফতার মহফিল ও সভা অনুষ্ঠিত।

ফরিদপুর জেলা প্রতিবেদক :

ফরিদপুরে এনসিপির বিভাগীয় ইফতার মহফিল ও সভা অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার (১৩ই মার্চ)ফরিদপুর সার্কিট হাউজে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর বিভাগীয় ইফতার পার্টি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পার্টি ও আলোচনা সভায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম।
এসময় দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং সভাপতি জাহিদ আহসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনসিপি গোপালগঞ্জ জেলা কেন্দ্রীয় সদস্য এবং প্রধান সমন্বয়কারী মো. আরিফুল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক মো. জামিল রশীদ, গোপালগঞ্জ এর জুলাই যোদ্ধারা ও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিববৃন্দ।