
এস, এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা হেলপার নিহত হয়েছেন। এতে কিছুটা সময় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আজ রোববার (৮ মার্চ) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার মহাসড়রে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গেলে জানা যায়, শনিবার রাতে চলাকাঠ বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে মেরামতের জন্য ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়। সকাল সারে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ঐ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে হেলপার ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থলের মারা যায়। দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক চালক রাসেল হোসেন গুরুতর আহত হন।
এ সময় আরো জানা যায়, নিহত হেলপার ও আহত চালক সম্পর্কে পিতা-পুত্র, তারা নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় অপর ট্রাকের চালক মো সোহেক কবির (৩৭) আহত হয়েছেন।