
ক্রাইম নিউজ ডেষ্ক :

আজ মঙ্গলবার (৩, ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি মাতুয়া সম্প্রদায়ের তীর্থ ভূমিতে পরিদর্শন কারে একথা বলেন তিনি।গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে তিন দিনব্যাপী মহা বারুনী মেলা অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়ি পরিদর্শন করেন।
এ সময় গোপালগঞ্জ-২ আসনের নব- নির্বাচিত (এম, পি) ডা. কে এম বাবর বলেন, এই মেলা আমাদের মেলা, এই মেলা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে যা যা করার প্রয়োজন আমরা তা করবো। প্রতিবারের তুলনায় এবার আরো সুন্দর ভাবে মেলা উদ্যাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, আমি মেলা চলাকালে সময়ে এখানে আবার আসবো। আপনাদের সকল প্রকার সহযোগিতা করবেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।