গোপালগঞ্জে দু:স্থ ও অসহায়দের মাঝে এক্সিকিউটিভ ক্লাবের ইফতার বিতরণ।

আবিদুর রহমান নাহিয়ান, বিশেষ প্রতিবেদক :

গোপালগঞ্জে দু:স্থ ও অসহায়দের মাঝে এক্সিকিউটিভ ক্লাবের  ইফতার বিতরণ।
আজ শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ক্লাবের আয়োজনে এ ইফতার বিতরণ করা হয়।
পবিত্র রমজান উপলক্ষ্যে দু:স্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মহফিল করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ক্লাব গোপালগঞ্জের উপদেষ্টা ডাঃ আহমেদুল কবীর, ডাঃ সুব্রত হালদার, আনোয়ারুল ইকবাল মিঠু ও সাধারণ সম্পাদক বি,সি,ডি,এস গোপালগঞ্জ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, সাংবাদিক মিজানুর রহমান মানিকসহ সংগঠনের ম্যানেজার ও নেতৃবৃন্দ।