গোপালগঞ্জের নারীকে নির্যাতন করা সেই তিন সন্ত্রাসীর আতঙ্কে ভুক্তভোগীর পরিবার।

সদর উপজেলা(গোলাপগঞ্জ) প্রতিবেদক :


গত সোমবার (২৩শে ফেব্রুয়ারি)সন্ধ্যা আনুমানিক ৬টায় এই সন্ত্রাসীদের হামলার গোপালগঞ্জ জেলার সদর উপজেলা, শষাবাড়ির দক্ষিণপাড়া এলাকায় রবিউল শেখের স্ত্রী সাবিকুন নাহার শাবনুর নামক এক গৃহীনিকে আক্রশ মুলক পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এ বিষয়ে ভুক্তভোগীর বোন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন গত ২৪শে ফেব্রুয়ারি রাতে।
লিখিত অভিযোগ সূত্রে এই সন্ত্রাসীদের নাম পাওয়া যায়। ওরা একই এলাকার মৃত জাহিদ মোল্লার ছেলে সোহাগ মোল্লা(৩৫), ইছা মোল্লা (২৮), ইবাদ মোল্লার ছেলে তুহিন মোল্লা(২৭)।
সন্ত্রাসীরা সাবিকুন নাহার ও তার পরিবারের উপর পরপর ২ বার হামলা করে। বর্তমানে ঐ নারী গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পূর্বের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ :
ভুক্তভোগীর স্বামী একজন কোম্পানীর গাড়ি চালক। সে ঢাকার গাজীপুরে অবস্থান করে। এরই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এই নারীর উপর বারবার নির্যাতন চালিয়ে আসছে।
ঘটনার দিন সন্ত্রাসীরা ভুক্তভোগীকে বসত বাড়ির উপরে এসে কু-প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি প্রদান করে। একপর্যায়ে গায়ের কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্যে সফল না হতে পেরে সাবেকুন নাহারকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হিংস্র এই সন্ত্রাসীরা নারীর ঘরের ভিতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এছাড়াও ওরা ভুক্তভোগীর কানে থাকা তিন আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল, গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
সরেজমিনে গেলে জানা যায়, হামলাকারীরা এলাকার সন্ত্রাসী ও নেশাগ্রস্ত বলে জানা যায়।