ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে র‍্যালি।

বিশেষ প্রতিবেদক, আবিদুর রহমান নাহিয়ান :

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে র‍্যালি।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আসন্ন মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে-এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন গোপালগঞ্জ উপপরিচালক জনাব আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, ফিল্ড অফিসার চপল মাহমুদ, গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম মুফতি ওয়ালিউল্লাহ সহ বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম, গণ।
র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ এর সামনে শেষ হয়। র‌্যালির স্লোগান ছিল আহলান- সাহলান, মাহে রমাদান, রমাদানের পবিত্রতা – রক্ষা করো, করতে হবে, দ্রব্য মূলের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, করতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।