গোপালগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপীর নবীনবরণ, বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত ।

বাধন দত্ত, অনুসন্ধানী রিপোর্টার :

গোপালগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপীর নবীনবরণ, বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত ।
আজ মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারী আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে এ নবীনবরণ, বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানটির আয়োজন করেন গোপালগঞ্জ সরকারি কলেজে কতৃপক্ষ।
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও উপদেশমূলক বক্তব্য রাখেন।
দিনের প্রথম প্রহরে একাদশ শ্রেণির সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে ক্যাম্পাসে বরণ করে নেওয়া। অনুষ্ঠিত আলোচনা সভায় নবীন বরণ কমিটির আহবায়ক মনিরুজ্জামান শেখ, একাদশ শ্রেণির তত্ত্ববধায়ক কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন, শিক্ষার্থী সোহানা আল ইমাম, মাহিমা, আল মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন শেষে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টলে পিঠা বিক্রি করেন।