
বাধন দত্ত, অনুসন্ধানী রিপোর্টার :
গত সোমবার (৯ই ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড পার্শ্ববর্তী এলাকায় হামীম পরিবহন নামক একটি গাড়ির নিচে চাপা পড়ে প্রান হারায়। নিহতরা ছিলেন একটি ইজিবাইকের যাত্রী। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদারের (৪০) ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে যাওয়ার পর একই এলাকার ওসমান শেখের ছেলে রিক্সাচালক হাসিবুর শেখ (৩৮)।
এ দুর্ঘটনায় ইজিবাইকে ড্রাইভারসহ আরো ৩ জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে। এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের উত্তর পাড়ার মিজানুর রহমান শেখের ছেলে সাজ্জাদ শেখ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বাম পা কেটে ফেলা হয়। আরেকজন সালাম মিয়ার ছেলে নিুরু মিয়ার পাজড়ের হাড় ভেঙ্গে অচল হয়ে গেছে। সেই সাথে মাথার অঘাতে পাগল প্রায়।
গোপালগঞ্জের কিছু চিহিৃত এলাকায় প্রায়ই একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। দুর্ঘটনা এড়াতে করণীয় সকল পদক্ষেপ সহ শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।