
নিজস্ব প্রতিবেদক, শৈলেন্দ্রনাথ মজুমদার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে আজ প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক হল রুম সচ্ছলতায় এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গোপালগঞ্জ জেলার তিনটি আসলে মোট ২৭ জন নির্বাচনি দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছে। গোপালগঞ্জ ১ আসনে দলীয় ৪ জন, স্বতন্ত্র ৪ জন, গোপালগঞ্জ ২ আসনে দলীয় ৭ জন, স্বতন্ত্র ৪ জন ও গোপালগঞ্জ ৩ আসনে দলীয় ৬ জন, স্বতন্ত্র ২ জন প্রতীক পেয়েছে। প্রার্থীরা প্রতীক পেয়ে গণমাধ্যম কর্মীদের নিকট জনগণের সেবা ও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার কথা প্রকাশ করছেন।
এসময়, ১ জন প্রার্থী হাইকোর্টে রায়ে বৈধতার প্রয়োজনীয় তথ্যাদি জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট পৌঁছাতে বিলম্ব হওয়ায় দাপ্তরিক কার্যক্রম শেষে পরবর্তীতে প্রতীক দেওয়া হবে বলে জানায়, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ জামান। এছাড়াও আরও ২ জন প্রার্থীর হাইকোর্ট থেকে বৈধতার কাগজ আসার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ওই প্রার্থীরা।
এসময় তিনটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ, েজলা নির্বাচন কমিশনার, প্রার্থীগণ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।