
এ জেড আমিনুজ্জামান রিপন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাইকে উদ্বুদ্ধ করণ উপলক্ষে মতবিনিময় সভা করেছে গোপালগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ -উজ- জামান।
জেলা প্রশাসক বলেন, গোপালগঞ্জে ১০০% নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করবো, সব রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলার আহ্বান করেন তিনি। তিনি আরো বলেন, দেশের চাবি জনগনের হাতে।
জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপকতা উল্লেখ করে উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজকে অবহিত করেন।
গোপালগঞ্জ জেলা পুলিম সুপার মো. হাবিবুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। সেই সাথে কোথাও কোনো নাশকতা বা বিশৃঙ্খলা দেখা গেলে সরাসরি তাকে ফোন করে অভিহিত করার আহ্বান করেন তিনি।
গোপালগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ইসলাম ওয়াহিদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কালে গোপালগঞ্জে যদি কেউ নাশকতা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
মতবিনিময় সভায় এটাই পরিষ্কার হয় যে, আইন শৃঙ্খলা রক্ষার্থে এবারের নির্বাচনে আগের থেকে দ্বিগুণের বেশী মাঠে থাকবে পুলিশ বাহিনীর সাথে সেনা বাহিনী, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. ওলিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।