
মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ই জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় গোপালগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দও স্বেচ্ছাসেবকরা শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, যুব-প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পর্যায়ক্রমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে। তারা সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় প্রায় ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তীব্র শীতে কম্বল পেয়ে অসহায় ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।