বগুড়া জামায়াতের দুর্গ দাবি,ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি।

ক্রাইম নিউজ ডেস্ক :

বগুড়া জামায়াতের দুর্গ দাবি, ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি।
স্বাধীনতা পূর্ববর্তী নির্বাচনসহ অতীতের কয়েকটি নির্বাচনের ফলাফল তুলে ধরে জামায়াতের বগুড়া সদরের আমীর আবিদুর রহমান দাবি করেন, বগুড়া ছিল মূলত জামায়াতের আদি দুর্গ। এবারের নির্বাচনে তারা সেই দুর্গ ফেরত আনতে চায়। জবাবে বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা বলছিলেন, এটি শুধু দুর্গ নয়, বিএনপি রাজনীতির তীর্থস্থান। এর প্রমাণ মিলবে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের ব্যালটে।
বগুড়া জেলার সাতটি আসনের মধ্যে দুই থেকে তিনটি আসনে বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে জামায়াতে ইসলাম। তারেক জিয়ার আসনসহ সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। তবে ভোটাররা বলছেন, জেলার অন্তত তিনটি আসনে বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের।
নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার বাইরেও এই এলাকার ভোটাররা আশাকরেন, এবার নির্বাচনটি যেন অন্তত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়।