
এমডি নাঈম, গোপালগঞ্জ প্রতিবেদক :

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তাকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়।
সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন। এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।