
এমডি নাঈম, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটে দক্ষিন বঙ্গের প্রখ্যাত আলেম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা শামসুল হক ফরিদপুরী হুজুর সাহেবের কবর জিয়ারত এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আলম ওলামাবৃন্দের থেকে দোয়া নেওয়ার মাধ্যমে জাতীয় ছাত্র শক্তি গোপালগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি তার কার্যক্রম শুরু করেছে।
এ সময় জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ জুলাই যোদ্ধা ওসমান হাদীর জন্যও দোয়া করা হয়েছে।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শক্তির নবনির্বাচিত আহ্বায়ক মো : জামিল রশিদ, সদস্য সচিব লিমন মোল্লা এবং জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির পক্ষে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রত্যাসী এবং জাতীয় যুবশক্তির সিনি : যুগ্ম আহ্বায়ক জনাব আরিফ শেখ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।
দোয়া শেষে নেতৃবৃন্দ পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গোপালগঞ্জের সম সাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন৷
জাতীয় ছাত্র শক্তির লিখিত স্মারকলিপিতে পাওয়া যায়, নাগরিকের জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হবে সুরক্ষা দানকারী, হয়রানিকারী নয়। ১) গোপালগঞ্জ জেলায় সাধারণ নাগরিক ও ছাত্রসমাজের বিরুদ্ধে অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধ করা। ২) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ৩) ওসমান হাদীর উপর সংঘটিত হত্যাচেষ্টা-জাতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। ৪) ভবিষ্যতে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী ঘটনা যাতে আর কখনো না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। ৫) নাগরিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

গোপালগঞ্জ জেলার নব নির্বাচিত ছাত্র শক্তির আহ্বায়ক মো : জামিল রশিদ বলেন, দক্ষিণ বঙ্গের প্রখ্যাত আলেম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা শামসুল হক ফরিদপুরী হুজুর সাহেবের কবর জিয়ারত এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আলম ওলামাবৃন্দের থেকে দোয়া নেওয়ার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। যেহেতু আমরা ৪৭, ৭১, ২৪, সবগুলোকেই আমাদের আদর্শিক অনুপ্রেরণা মনে করি, সেহেতু আল্লামা ফরিদপুরী আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নেতা। আজ আমরা গোপালগঞ্জ জেলায় সাধারণ নাগরিক ও ছাত্রসমাজের বিরুদ্ধে অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধ করা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছি। নিরীহ মানুষকে গ্রেফতার ও হয়রানি মূলক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সহ বন্ধের আহ্বান জানিয়েছি। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষ ও ছাত্র সমাজের পাশে থাকতে অঙ্গিকারবদ্ধ।