
বিশেষ প্রতিবেদক,(১৪ ডিসেম্বর ২০২৫),

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর মিটার, রিডার ও কমপিউটার সেকশন মিলিতভাবে একটি সিন্ডিকেট পরিচালনা করছে। অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ হয়েছে, মিটার রিডাররা অঞ্চল ভিত্তিক টাকার ভাগাভাগি করছে। বিশেষভাবে দেখা গেছে, বাণিজ্যিক পোস্টপেইড মিটারের বিল কম দেখিয়ে প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।
ওজোপাডিকো কোম্পানি হওয়ায় বিভিন্ন ইজি বাইক চার্জিং স্টেশন, ওয়ার্কশপ, মোটর গাড়ি গ্যারেজসহ বাণিজ্যিক ভবনের বিল কম দেখিয়ে টাকার বিনিময়ে সাধারণ গ্রাহকের মিটারে বিল সংযুক্ত করা হচ্ছে। অভিনব এই পদ্ধতিতে, সাধারণ গ্রাহকের পোস্টপেইড মিটার নিয়মিত ভাবে না দেখে অল্প অল্প বিল করা হয়, যার মাধ্যমে বড়ো অঙ্কের বকেয়া তৈরি হয়। এরপর প্রতি মাসে ৫০০–৬০০ ইউনিট প্রদানের মাধ্যমে সাধারণ গ্রাহকের কাছ থেকে বিপুল অর্থ হাতানো হয়।
বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্লট অনুযায়ী বিল নির্ধারণ করা হলেও, কোনো এলাকায় মিটার রিডার সিন্ডিকেটের মাধ্যমে প্রতারণা হচ্ছে কি না, তা কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত দেড় দশক ধরে পর্যবেক্ষণ করছে না।
পুরোনো মিটার রিডাররা, যারা দশকের পর দশক চুক্তি ভিত্তিক মিটার রিডারেরা লাল বই সাথে নিয়ে মাসিক বিল প্রদান করছে, তারা সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করছেন। কারণ এ মিটার রিডাররা সরকারি কর্মচারী নন। বিক্রয় ও বিতরণ বিভাগ ২-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এই টাকার ভাগ বিভিন্ন পর্যায় পর্যন্ত পৌঁছে।
মিটার রিডারদের আলিশান জীবনযাত্রা, বাড়ি, মোটরসাইকেল, দোকানসহ দামি আসবাবপত্রের ব্যয়ভারও এই সিন্ডিকেটের মাধ্যমে বহন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ওজোপাডিকোর এমডি, সচিব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা আরো জানায় সাধারণ গ্রাহক পর্যায়ের মানুষের ক্ষতি সাধন বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত আহ্বান জানানো হয়েছে।
গ্রাহকেরা দাবি করেছেন, যুগের পর যুগ দায়িত্ব পালন করা একই ব্যক্তি বিশেষ চুক্তিভিত্তিক মিটার রিডারদের অপসারণ করে যুবকদের নিয়োগ করা হোক এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মিটার রিডারদের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করা এখন সময়ের দাবি।
ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন – এক (১)