
এমডি নাঈম, গোপালগঞ্জ প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ ০২ আসনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।
আজ (১২ ডিসেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সমশের মোল্লা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান।
তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আজমল হোসেন সর্দার বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান তিনি।