
ক্রাইম নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।
প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন আবদুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন প্রার্থী হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন আবু বাকের মজুমদার।
প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করবেন নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব।
ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহমেদ রিফাত, ছাত্র পরিবহণ সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন রুদ্র।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তারা প্রার্থী দেয়নি। গত ১৫ জুলাই ২০২৪ সালে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন রেখে এ পদটি শূন্য রাখা হয়েছে।
এ ছাড়া সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল, তপসি রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।