গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন।

এমডি নাঈম গোপালগঞ্জ :

গোপালগঞ্জে রহমান কোকোর জন্মদিন পালন।
গোপালগঞ্জে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিরার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ এর আয়োজনে প্রেসক্লাব গোপালগঞ্জ—এর হলরুমে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেন। আলোচনা সভা সঞ্চালনা করছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।