
সম্পদ সরকার, (ক্রাইম নিউজ) আন্তর্জাতিক প্রতিবেদক :

ভারতের গুজরাটে আহমেদাবাদ নাভারংপুরার সোম ললিত স্কুলে বৃহস্পতিবার সকালে ভয়াবহ এক ঘটনা ঘটে, যেখানে দশম শ্রেণির এক ছাত্রী স্কুল ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করে। স্কুল চলাকালীন সময়েই ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা স্কুল চত্বর স্তব্ধ হয়ে যায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বিগত পাঁচ বছর ধরেই ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে সাম্প্রতিক কয়েক মাস ধারে তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন, কারণ চিকিৎসার জন্য তিনি নিয়মিত যাতায়াত করছিলেন। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, তিনি দীর্ঘদিন ধারে বিষণণ্নতায় ভুগছিলেন এবং মানসিক চাপে ছিলেন। যদিও ১৫ দিন আগে থেকেই তিনি আবার নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছিলেন।
স্কুলের প্রধান শিক্ষিকা লীনা অরোরা জানান, সেদিন সকালে ছাত্রীটি অস্বাভাবিক আচরণ করছিল। ক্লাস চলার সময় আচমকাই জোরে চেঁচিয়ে উঠলো সে। শিক্ষকরা দ্রুত তাকে শান্ত করার চেষ্টা করেন এবং পরে সে কিছুটা স্থির হয়। কিন্তু তারপরও তার আচরণে উদ্বেগজনক কিছু লক্ষণ ছিল।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল লবিতে হেঁটে বেড়ানোর একপর্যায়ে হঠাৎ সে চারতলার রেলিং টপকে নিচে লাফ দেয়। ওই মুহূর্তে কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। তড়িঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, রাতে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, বাবা গান্ধী রোডে একটি ছোট দোকান চালান। মা, ভাই, বোনসহ পরিবারের সবাই একসাথেই থাকত। স্বাভাবিক পারিবারিক পরিবেশে বড় হওয়া এই মেয়ের এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছেন আত্মীয়স্বজন ও শিক্ষকরা।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রীটির এমন মানসিক অবস্থার বিষয়টি আগে জানা থাকলে তারা যথাযথ সহায়তা দেওয়ার চেষ্টা করত। এখন এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে এবং ছাত্রীটির মানসিক অবস্থা, চিকিৎসা ইতিহাসসহ যাবতীয় বিষয় যাচাই করে দেখছে।