ফুটবল: ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল- ড্যাফোডিল ও এআইইউবির ফাইনালে ওঠার গল্প

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ ছিল দুটি সেমিফাইনাল।  প্রথমটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এআইইউবির জয় ১-০ গোলে। পরের ম্যাচে স্বাগতিক ড্যাফোডিল ৩-০ গোলে হারিয়েছে ফারইস্টকে।