
এমডি নাঈম গোপালগঞ্জ :

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সাংবাদিকসহ অনেকেই হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সংঘর্ষে । এজন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। সমস্ত ব্যাপার আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে আমাদের পদক্ষেপ গ্রহণ করবো।
গোপালগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এই ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্ত করব। সমাজের সুশীল ব্যক্তিবর্গদের নিয়েই তদন্ত কমিটি গঠন করা হবে। প্রশাসনের কারোর কোনো উপস্থিতি এ তদন্ত কমিটিতে থাকবে না।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা কর্মীদের উদ্দেশ্যমূলক ও সাংঘর্ষিক বক্তব্য সাধারণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি করে বলে উঠে আসে।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমাদের কড়া নজরদারিতে রাখব। মামলা হলেই হবে না মামলায় যারা আসামি হয়েছে তারা আদৌ এর সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি হিসেবে গোপালগঞ্জে আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা পরবর্তী বর্তমান পেক্ষাপট ও ঘটনাস্থল পরিদর্শন করতে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সহ তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আ. হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
উপদেষ্টা মন্ডলী ও তাদের সফর সঙ্গীরা প্রথমেই সহিংসতায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এরপর তারা ভাঙচুর হওয়া জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। পরিদর্শনকালে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে এনসিপির পূর্ব নির্ধারিত সভাস্থল পৌর পার্ক এলাকাও ঘুরে দেখেন।