
মোঃ শিহাব উদ্দিন(ক্রাইম নিউজ) প্রতিবেদক:

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার প্রস্তুতি চলছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হচ্ছে।
এর আগে বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।
গোপালগঞ্জ পৌর কবরস্থানে ইচ্ছুক জনতা ও গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নিহতদের মরদেহ দুপুর পৌনে ১টায় কবর থেকে উত্তোলন করা হয়। গোপালগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড রোন্টি পোদ্দার ও রাসেল মুন্সির।