কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন।

মো: আল মাসুম খান (ক্রাইম নিউজ) চিফ রিপোর্টার :

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন।
গোপালগঞ্জ থেকে গাড়ি বহরসহ খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় দলীয় গাড়ি বহর নিয়ে তারা খুলনা শহরে প্রবেশ করেন।
নেতৃবৃন্দের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন ও তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করছেন। অন্য দিকে, আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নেতা হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ খুলনার একটি হোটেলে অবস্থান নিয়েছেন।
এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে একটি জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে নেতৃবৃন্দ রাতে খুলনায় অবস্থান করবেন কি না সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায় নাই।