কোটালীপাড়ায় সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ ।

কোটালীপাড়া (ক্রাইম নিউজ)প্রতিবেদক, মাহাবুব সুলতান :

সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ ।
সারাদেশে সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি যেভাবে বেড়েছে তার বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাঁচ দলের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ইসলামী আন্দোলন, গণিকার পরিষদ, জামাতে ইসলাম, খেলাফত মজলিশ ও এনসিপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মঙ্গলবার দুপুরে সদর বাজার মহুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে একত্রিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোটালীপাড়া জামাত ইসলামের আমির মো. সোলেমান গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহাসিন উদ্দিন, নাগরিক পার্টির সমন্বয় সেলিম শেখ, পলাশ শেখ, সাব্বির বিন সুলতান হ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বক্তব্যে বলেন, সারাদেশে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা চাঙ্গা হয়ে উঠেছে।এদের প্রতিহত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি । এবং সকলের এদের বিরুদ্ধে একত্রিত হবে।