বাগেরহাটের চরচিংগড়ি মাদক ব্যবসায়ী বাবুল ৫৩৮০ পিচ ইয়াবাসহ গ্রেফতার।

মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :

বাগেরহাটের চরচিংগড়ি মাদক ব্যবসায়ী বাবুল ৫৩৮০ পিচ ইয়াবাসহ আটক
বাগেরহাটের চিতলমারীতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে মো. বাবুল শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, রামদা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ৬ টায় উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।আটক মো. বাবুল শেখ চরচিংগড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
মঙ্গলবার দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে এসব নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত মো: বাবুল শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ড, রামদা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পরে আটকৃত মো: বাবুল শেখকে আদালতে প্রেরণ করা হবে।