খুলনা পাবলিক কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন, পাসের হার ৯৯.৫২ শতাংশ।

মো.আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ :

খুলনা পাবলিক কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন, পাসের হার ৯৯.৫২ শতাংশ।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে খুলনা পাবলিক কলেজ। এবার প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৫২ শতাংশ, যা খুলনা অঞ্চলে অন্যতম সেরা অর্জন। মোট ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৭ জন শিক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫।
কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাস গণমাধ্যমকে জানান, এবারের এসএসসি পরীক্ষায় খুলনা পাবলিক কলেজ থেকে ২০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে একটি বিষয়ে খারাপ করায় পাস করতে পারেনি। তবে বাকি ২০৬ জনই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১৬৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।
বিভাগ ভিত্তিক ফলাফলের বর্ণনায় তিনি বলেন, বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১৬৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ১৫৮ জন জিপিএ-৫ পেয়েছে। অন্য দিকে বাণিজ্য বিভাগ থেকে অংশ নেয় ৪০ জন শিক্ষার্থী, যার মধ্যে ৯ জন পেয়েছে জিপিএ-৫।
অধ্যক্ষ আরও বলেন, ফলাফল আমাদের প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। আমি শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য মন খুলে দোয়া করছি, যেন ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে।
এই অসাধারণ ফলাফল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের ঢেউ তুলেছে।