
ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদক :

টুঙ্গিপাড়া থানা পুলিশের বক্তব্য, সংবাদ সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে সুস্পষ্ট যে মাসুদ গজী কে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় উদ্দেশ্য মূলক ভাবে ফাঁসানো হয়েছে।
গত ৫ই জুন নিলফা বাজার এলাকায় বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার থেকে আসা একটি মেয়েকে ইভটিজিং করাকে কেন্দ্র করে এলাকায় গ্রামের দু-গ্রুপের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় যুবদল সভাপতি মোক্তার হোসেন ও তার বাহিনী ভাড়াটিয়া গুন্ডা হিসাবে একদলের পক্ষ নিলে সংঘর্ষটি বড় আকারে সৃষ্টি হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি গাজী মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইভটিজিং কেন্দ্রিক এই সংঘর্ষকে আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষের রূপ দিতে এই মোক্তার প্রেসক্লাব গোপালগঞ্জে এসে তার লোকজনদের দিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে। এসময় তারা মাসুদ গাজীকে প্রধান অভিযুক্ত বলে অভিযোগ করে। এসময় তারা টুঙ্গিপাড়া থানা তাদের মামলা নেয় নাই তাও উল্লেখ্য করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর কাছে সাংবাদিকরা মাসুদ গাজী গোন্ডগোল করেছে কিনা জানতে চাইলে প্রধান ভুক্তভোগী বলেন মাসুদ গাজী গোন্ডগোল করে নাই। কিন্তু ওনার মতো লোক ওখানে থাকতে গোন্ডগোল হলো। তার বক্তব্যে এটাই প্রমাণ হয় মাসুদ গাজীর নাম উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকগণ ব্যাপারটি নিশ্চিত করার লক্ষ্যে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষটি একটি নারীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্টি, গ্রামের দু-দলের মাঝে এই সংঘর্ষ হয়েছে। এটা আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ না। ওরা মাসুদ গাজীকে অভিযুক্ত করছে সেটাও সঠিক নয়। সে আমাদের সাথেই থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে। ওরা যা বলছে তা সঠিক নয়।
ইভটিজিং কেন্দ্রিক সংঘর্ষের ব্যপারটি প্রশাসনের নজরে থাকায় প্রশাসনিক ভাবে কোনো প্রভাব খাটাতে না পেরে তারা গোপালগঞ্জ আদালতে মাধ্যমে যুবদল সভাপতি মোক্তার তার ভাই শাহা করিম মোল্লাকে বাদী বানিয়ে মাসুদ গাজীকে ১ নং আসামি করে মিথ্যা মামলা মামলা দায়ের করান তিনি। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলার প্রকৃত সাংবাদিকরা অবগত থাকায় সুবিধা না পেয়ে নরসিংন্দি জেলার জনৈক সাংবাদিককে দিয়ে মাসুদ গাজী ও তার আত্মীয়স্বজনের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে সাংবাদিকদেরও বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেন এই মোক্তার।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির সফর সঙ্গী পথযাত্রা ও পথসভায় গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় হত্যা হয় দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার। সেই হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট মামলাকে নিয়ে একই দলের যারা বাণিজ্য ও হত্যায় জড়িতদের সাথে হাত মিলিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সাবেক যুবদলের সভাপতি মোক্তার হোসেনের চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার নামধারি আসামিদের সাথে হাত মেলানোসহ হত্যা পরবর্তী নিলফা বাজারে আওয়ামী নেতা কর্মীদের হামলা ও ভাঙচুর শিকার বিএনপির নেতাকর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে মোক্তার হোসেন বাদী হয়ে একটি মামলা দলীয় ভাবে করলেও পরবর্তীতে তিনি তার ব্যক্তি স্বার্থসিদ্ধির কারণে মামলাটি ধ্বংসের পথে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
কিছুদিন পূর্বে মোক্তার মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী কুশলী ইউনিয়ন পরিষদের সদস্য হেদায়েত ফকিরে নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে, সেই সাথে না দিলে তার পরিবারকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে ও তার ছেলেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনে হামলা করে গুরুতর আহত করে। এ ব্যাপারে গোপালগঞ্জ আদালতে মোক্তারকে ১ নং আসামি করে একটি চাঁদাবাজি মামলা হয়।
১৩ ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী নেতা আওয়ামী সরকারের ১৭ বছর শাসনামলে নির্যাতন, হামলা, মামলা শিকার হয়ে টুঙ্গিপাড়ায় মাতৃভূমিতে আসতে পারেনি। জুলাই বিপ্লবের পর তিনি তার সফর সঙ্গীদের নিয়ে টুঙ্গিপাড়া বাবার কবর জিয়ারত করতে আসার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আওয়ামী নেতা কর্মীদের হামলার শিকার হন। হামলায় তিনি, তার পরিবার সহ বহু নেতাকর্মীরা গুরুতর আহত হয়। একাধিক গাড়ি ভাঙচুর হয়। এই হামলায় নিহত হন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার। এই মোক্তার মোল্লার টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের তৎকালীন সভাপতি হয়ে এই দিদার হত্যা মামলার ৩৮ নং আসামিকে সাথে নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের কার্যক্রম করতে দেখা যায়। এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় মোক্তার ও ঐ আসামির একসাথে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এতে বিএনপি ও তার অঙ্গ- সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেছেন।দি
দার হত্যা পর পরেই নিলফা বাজার নামক এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ও ভাংচুরের ঘটনায় ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে মোক্তার হোসেন বাদী হয়ে ৬১ জনকে নামধারি ও অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে একটি হামলা ও ভাংচুরের মামলা দায়ের করেন টুঙ্গিপাড়া থানায়। অভিযোগ পাওয়া গেছে এই মামলায় অভিযুক্তদের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা ভোগ করে সে। তার প্রমাণ স্বরূপ মামলার এজাহারভুক্ত ৫৩ নং আসামি তারই নিজ এলাকার মোস্তাইন সিকদার পিতা- চাঁন মিয়া সিকদার, দীর্ঘ ৩ বছর যাবৎ বিদেশ প্রবাসী, মোক্তার মোল্লা একেও ছাড় দেয় নাই ক্ষমতার দাপটে। এই মামলার ৫৪ নং আসামি টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়নের বাসুড়িয়া এলাকার নাজমুল হোসেন (নাজিম মেম্বার)পিতা-মোতাহার শেখ, এই মামলা হওয়ার ২ দিন পূর্বে টুঙ্গিপাড়া থানা পুলিশ সন্দেহজনক ভাবে আটক করে কারাগারে প্রেরণ করেন। জেলে থাকাবস্থায় তাকে এই মামলার আসামি করেন এই মোক্তার হোসেন।

ব্যাপারে জানতে চাইলে টুঙ্গিপাড়া সাবেক যুবদলের সভাপতি ও বর্তমান বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা বলেন, টুঙ্গিপাড়া থানা তাদের কথা তারা বলবেই। মাসুদ গাজী আমাদের এলাকাতে এসে ওদেরকে লিড দিয়েছে। গোন্ডগোলের সময় আমি এলাকাতে ছিলাম না। ভুক্তভোগীরা মামলা করেছেন। আমার যারা মার খেয়েছে সবাই বিএনপি করে।
এ ব্যাপারগুলো আমলে এনে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।