যশোর সরকারি হাসপাতাল হতে ভুয়া ডাক্তার আটক।

মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ:

যশোর সরকারি হাসপাতাল হইতে ভুয়া ডাক্তার আটক।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সেজে প্রতারণার করার সময় এক যুবককে হাতে নাতে আটক। আজ সোমবার ৭ জুলাই দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের কর্মচারীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
তিনি নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের মেডিকেল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন। এ পরিচয়ে তিনি দীর্ঘদিন জেনারেল হাসপাতালে ঢুকে নানা প্রতারণা করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। এ পরিচয়ে তিনি দীর্ঘদিন জেনারেল হাসপাতালে ঢুকে নানা প্রতারণা করে আসছিলেন বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে। আটক ডাক্তার পরিচয় দেয়া আব্দুর রহমান রাকিব শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হুসাইন শাফায়াত গণমাধ্যমকে বলেন, মূলত তিনি নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করে আসছিলেন। গত ১০ থেকে ১৫ দিন আগে রাকিব পুরাতন কসবা কাঠালতলা এলাকার সানজিদা নামে এক নারীর কাছে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়। একই ভাবে সোমবারও ডাক্তার সেজে চিকিৎসা সেবার নামে প্রতারনা করছিলেন। পরে তাকে হাসপাতালের কর্মচারীরা ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত গণমাধ্যমের সাংবাদিকদের জানান, খবর পেয়ে থানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। তিনি আরও জানান হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।