আশুলিয়ায় নারী ফাঁদ অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার ।

ক্রাইম নিউজ বিশেষ প্রতিবেদক :

আশুলিয়ায় নারী ফাঁদ অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার ।
আশুলিয়ায় হানি ট্র্যাপ ডেটিং সাইট অ্যাপসে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে নারীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার জামগড়া থেকে তাঁদের গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
এ সময় তিনি জানান, গত ২০ জুন হানি টিভির ডেটিং সাইট টানটান অ্যাপসে জামগড়ার সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তারের সঙ্গে পরিচয় হয় পলাশ হোসেনের। পরে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার রাত ৯টায় আশুলিয়া থানার জামগড়া এলাকায় স্বামী পলাশ হোসেনকে ডেকে নেন। এ সময় প্রতারক সুমি আক্তার ও ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ও অশ্লীল ভিডিও ধারণ করার কথা বলে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে আড়াই লাখ টাকা দাবি করেন।
এ সময় তারা একটি মোটরসাইকেল, একটি আইফোন, এটিএম কার্ড ও নগদ টাকা নিয়ে ২১ জুন রাতে অজ্ঞাত স্থানে তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে ভর্তি করেন তারা।
এ ব্যপারে ভুক্তভোগী গত বুধবার রাতে প্রতারক সুমি আক্তার ও ইয়াসিন শেখকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
মামলার জের ধরে পুলিশ রাতে আশুলিয়ার জামগড়ায় অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।