
মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ:

কারা ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল এনেছে কারা অধিদপ্তর। একযোগে বদলি বা পদায়ন করা হয়েছে ৩৩ জন ডেপুটি জেলারকে। গতকাল বুধবার ২ জুলাই অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো: মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি/পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো: মফিজুল ইসলাম- বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।তৌহিদুল ইসলাম- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। মো: রাশেদুল হাসান রিগ্যান- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগার। মো: আব্দুস সোবহান- কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগার। অর্পণ চৌধুরী জয়পুরহাট জেলা কারাগার (প্রেষণ) থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। মো: তানজিল হোসেন- ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগার। মো: সাইফুল ইসলাম- ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১)। তরিকুল ইসলাম- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগার । মো: সাদ্দাম হোসাইন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগার। শেফালি আক্তার- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগার। শিল্পী আক্তার- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগার। আনন্দ কুমার শীল- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগার। মো: রেজাউল করিম- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। মো: মাসুদ হোসেন- ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র। রুবাইয়া সন্ধি- মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। মো: একরামুল হক- শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার।সিরাজুস সালেহীন- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগার। সেলিনা আক্তার রেখা- জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগার। মো: ইব্রাহীম- দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগার। মো: আশাদুল ইসলাম- ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগার। মো: আজহারুল ইসলাম- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগার। মো: গোলাম সাকলাইন- যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগার। খাতুনে জান্নাত- নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার। হানিফ আহমেদ- রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। বাসারাতুল্লাহ- বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগার। রুকাইয়া পারভিন- নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। পিটার ঘোষ- বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগার। আব্দুল মোহাইমেন তূর্য- ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার।
তানিয়া ফারজানা- মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার। মঈনুল হক আল মামুন- খুলনা জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র (প্রেষণ)। মো: জাহিদ হাসান- মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার।
মো: হোসেনুজ্জামান- চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগার। মো. মনিরুল হাসান- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ (প্রেষণ প্রত্যাহার)।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।