
কাজী মাহমুদ (ক্রাইম নিউজ) প্রতিবেদক :

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় বিএনপি সভাপতির জামাতা গ্রেপ্তার।
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পাবেল সিকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি,বি) রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে গ্রেফতার ছাত্রলীগ নেতা পাবেল সিকদারকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পাবেল সিকদার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। সে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার সহিদুল ইসলাম লেলিনের জামাতা। জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরোধিতা এবং তাদের উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। এ কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ছাত্রলীগ নেতা হিসেবে তার নাম তালিকাভুক্ত করে প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মো. সাজেদুর রহমান বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় পাবেল সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মামলায় আসামি দেখিয়ে তাকে আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে বিচারক তাকে আসামি পাঠায়।