সৌদি এএজিসি ও এসিটি মালিক গোপালগঞ্জের মামুন ওরফে সাগরের প্রতারণার শিকার প্রবাসীদের পরিবারের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক :

সৌদি এএজিসি ও এসিটি মালিক গোপালগঞ্জের মামুন ওরফে সাগরের প্রতারণার শিকার প্রবাসীদের পরিবারের সংবাদ সম্মেলন।

“প্রতারক মামুনের আত্মিয় স্বজনদের কাছে গেলে ওরা আমাদের নানা ভাবে ভভীতি ও হুমকী দিচ্ছে। মামুনের বোন জামাই আল-আমিন সোহেল টাকার গরমে উলটো আমাদের মামলার ভয় দেখাচ্ছে”।

আজ শনিবার (২৮ শে জুলাই) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলার সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সৌদি আরবের এএজিসি ও এসিটি সাপ্লাইয়ার কোম্পানীর পরিচালক প্রতারক মামুন ওরফে সাগর ও তার পরিবার এবং তার বোন জামাই আওয়ামী নেতা আল-আমিন সোহেলের বিচার ও কষ্টে অর্জিত বেতনের ন্যায্যে টাকা ফেরত পেতে সৌদি ভুক্তভোগী  প্রবাসীদের পরিবারের সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা বলেন, গোপালগঞ্জ জেলা সদরের নিজড়া গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে একাধিক নামে পরিচিত মামুন ওরেফে সাগর ওরফে আব্দুল্লাহ সৌদি আরবে এএজিসি ও এসিটি নামক সাপ্লাইয়ার কোম্পানীর পরিচালক সেজে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে যাওয়া প্রায় ১০০ রেমিটেন্স যোদ্ধাদের তিন মাসের কষ্টে আর্জিত বেতনের টাকা মেরে দিয়ে উদাও।

তার আরো বলেন এই প্রতারকের খপ্পরে পড়ে আমাদের স্বজনরা বিদেশের মাটিটে না খেয়ে পথে পথে ঘুড়ে বেড়াচ্ছে।আমরা আমাদের সর্বচ্চ শেষ করে স্বজনদের বিদেশে পাঠিয়েছি একটু ভালোভাবে বাঁচার জন্য। কিন্তু ওরা প্রবাসে গিয়ে ঐ ভয়ঙ্কর প্রতাড়ক মামুনের ফাদে পড়ে সব হরিয়ে মুখ বুঝে কাঁদছে। আমরা বাংলাদেশ থেকে ওদের বাসা ভাড়া ও খাবার টাকা পাঠাচ্ছি খুব কষ্ট করে। আমরা এই প্রতারক ও এর সাথে যারা জড়িত আছে এদের বিচার ও আমাদের স্বজনদের কষ্টের টাকা ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

সংবাদ সম্মেলনে প্রবাসী ভুক্তভোগী গোপালগঞ্জ সদর হরিদাসপুরের শামিম শেখের পিতা আবু সামা শেখ বলেন, আমি আমার সর্বস্ব বিক্রি করে আমার ছেলেকে বিদেশে পাঠায়ছি বিদেশে গিয়ে আমার ছেলে আয়ের প্রয় ৫ লক্ষ টাকা ঐ মামুন মেরে দিয়েছে। আমার ছেলের খাওয়ার টাকার অভাবে আমাকে জানায়, আমি বাংলাদেশ থেকে ওকে খাওয়ার টাকা ও বাসা ভাড়া অনেক কষ্টে জোগাড় করে দেই। অপরদিকে খোজ খবর নিয়ে দেখি ঐ চিটার মামুল ওরফে সাগর আমাদের ছেলেদের টাকা মেরে ওর বোন জামাইকে দিয়ে কাপিড়ের ব্যবসা করাচ্ছে ইসলামপুরে। আমরা তার কাছে ও প্রতারকের পরিবারের কাছে গেলে তার উল্টা আমাদেরকে হুমকী, ভয়ভীতি প্রদর্শন করছে।মামুন ওরফে সাগরের পরিবার, ওর ভাই মোহাম্মদ সোহাগ শেখ ,বোন জামাই নাম মোহাম্মদ আল-আমিন ওরফে সোহেল ওর শ্বশুর মনির মোল্লা , এরা সবাই জড়িতো এই প্রতারকের সাথে।

সংবাদ সম্মেলনে আরো এক ভুক্তভোগী টুঙ্গিপাড়া গিমাডাঙ্গার ওয়াশিম এর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী বিদেশে গিয়ে প্রতারক মামুনের পাল্লায় পড়ে তার জীবনের সর্বস্চ হরিয়েছে । আমার স্বামীর নিকট হতে ঐ প্রতারক ২০ লক্ষ টাকা নিয়েছে। আজ আমি বাংলাদেশে ও আমার স্বামী প্রবাসে কষ্টে জীবন যাপন করছে, আর আমাদের টাকা বাটপারিকরে নিয়ে তার বোন জামাইকে দিয়ে ব্যবসা করাচ্ছে। আমি সরকারের কাছে আবেদন করছি এ বিষয়ে নজর দিয়ে, দোষিদের শাস্তির ব্যবস্থ করতে ও আমাদে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পরিবারের মাঝে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী নাদিম শেখের স্ত্রী রেশমা বেগম,শফিকুল ইসলামের স্ত্রী শারমিন, ওয়াশীমের স্ত্রী হুমাইরা সহ আরো অনেকে।

আমরা এই ভয়ংকর প্রতারক মামুন ওরফে সাগর ও তার বোন জামাই আলআমিন সোহেল সহ পরিবারের জড়িত সকলের শাস্তির দাবিতে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে গোপালগঞ্জ প্রশাসনের সাহায্যে কমনা করছি সেই সাথে এই প্রতারকের কাছ থেকে আমাদের স্বজনদের কষ্টে অর্জিত টাকা ফেরত পাবার জন্য আবেদন করছি।