খুলনার ডুমুরিয়ায় জামায়াত ইসলামির আনন্দ মিছিল।

মো: আল মাসুম খান, খুলনা বিভাগ ব্যুরো চিফ:

ডুমুরিয়ায় জামায়াত ইসলামির আনন্দ মিছিল।
দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় খুলনার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।
শুক্রবার ২৭ জুন বিকালে উপজেলার আঠারোমাইল বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জামায়াতের মাগুরাঘোনা ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হালিম, জিএম আলমগীর, হাফেজ রবিউল ইসলাম, ডাক্তার আব্দুল মান্নান, মাওলানা মোতালিব, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম খান সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।