পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে অপপ্রচারে সাইবার সুরক্ষা আইনে আটক-১

মো: আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ:

পিরোজপুরে সাংবাদিকদের নিয়ে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে আটক-১
যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর করা অভিযোগের ভিত্তিতে শহিদকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া খান শহীদ (৫৫) পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে এ বছরের ১২ এপ্রিল পিরোজপুর সত্য বাণী নামক একটি ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুই জন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে যা দ্রুতই বেশ কিছু ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শহিদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে।
পিরোজপুরের সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম গণমাধ্যমের সাংবাদিকদের জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় শহিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শহিদকে গ্রেপ্তার করা হয়েছে।